মোটর নিয়ে কিছু কথা।

মোটর নিয়ে কিছু কথা।

ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয় তোমাদের স্কুলে বিজ্ঞানমেলায় সুন্দর সুন্দর প্রজেক্ট দেখ। দেখবে কেউ কেউ মোটর দিয়ে পাখা (ফ্যান) তৈরি করছে। একবার ভাবো তো মোটরটা আসলে কি? আসলে মোটরে এমন একটা ব্যবস্থা থাকে যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করা হয়। মজার ব্যাপার কি জানো? জেনারেটর হচ্ছে তার উল্টো। অর্থাৎ যান্ত্রিক শক্তি বা ক্ষমতাকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করে।

আমরা বিজ্ঞান মেলার প্রজেক্টে যে সব মোটর দেখি সেগুলো আসলে ছোট মোটর। একে আমরা মাইক্রো মোটর ও বলতে পারি। আবার একে আমরা ডিসি মোটর অব্লতে পারি। কিন্তু তোমাদের অনেকের বাসায় পানি শেষ হয়ে গেলে আব্বু একটা মোটর চালু করে পানি তোলার জন্য সেটাও বেশি ক্ষমতার মোটর। একে আমরা এসি মোটর ও বলতে পারি।

এসি মোটর সম্পর্কে আরও জানতে চাও? তাহলে নিচের চিত্রে এ  ক্লিক কর।

আর যদি ডিসি মোটর সম্পর্কে আরও জানতে চাও তাহলে নিচের চিত্রে এ  ক্লিক কর।

Customizable Disclaimer Section: Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *